০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ফুলতলী ছাহেবের ছেলের কাছে হিন্দু ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহন
- Update Time : ০৫:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ:) এর ছোট ছেলে আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলীর কাছে জৈনিক এক হিন্দু ব্যক্তি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
জানা গেছে ১৫সেপ্টেম্বর শনিবার জগন্নাথপুর আব্দুস সামাদ আসাদ অডিটরিয়ামে আল ইসলাহর সদস্য সম্মেলনে আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলীর নিকট জৈনিক এক হিন্দু ব্যক্তি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। এ ব্যপারে জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক জানান, একজন যুবক অাল্লামা হুসামুদ্দীন ছাহেবের নিকট ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন অনেকেই জানান, সবার সামনে জৈনিক হিন্দু ব্যক্তি তার বাপ দাদার ধর্ম ত্যাগ করে নিজ থেকেই ইসলাম ধর্মকে ভালোবাসে তিনি ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তবে তার সঠিক পরিচিয় বাড়ি-ঘর এখনো জানা যায়নি।
























