০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ফুটবল লীগের উদ্বোধন
- Update Time : ১২:০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্বিতীয় তম প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। ১৭ জানুয়ারি বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় তিলোনার মাঠে ফুটবল লীগের উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক। এ সময় পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাংবাদিক আলী হোসেন খান, সমাজকর্মী রাহিম উল্লাহ, এমএ আবুল হোসেন, বাদশা মিয়া, হাবিল মিয়া, মিছির আলী, সৈয়দ মিয়া, মির্জা মিয়া, আক্কুল মিয়া, নাজমুল ইসলাম, আজমল হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে মারুফ খান ফাইটার ক্লাব, মামু-ভাগনা স্পোটিং ক্লাব, রায়হান স্পোটিং ক্লাব ও ব্রাদার্স এলিভেন ক্লাব সহ মোট ৪টি দল অংশ গ্রহন করে। খেলাটি উপভোগ করতে বিভিন্ন অঞ্চল থেকে আসা জনতার উপস্থিতিতে মাঠ ও আশ-পাশ এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে।





























