জগন্নাথপুরে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে ওয়াকফ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
- Update Time : ১০:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":22637,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যা বন্ধ ও ভারত বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১ঘটিকায় জগন্নাথপুর পৌর পয়েন্ট জগন্নাথপুর উলামা ঐক্য পরিষদের উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে ওয়াকফ বিল বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পুণ্যভূমি ফিলিস্তিনের গাজায় জায়নবাদী ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলা পৃথিবীর ইতিহাসের সব নির্মমতার রেকর্ড ভঙ্গ করেছে। নারী, শিশুসহ হাজার হাজার মুসলমানদের হত্যা করে তারা গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তাদের এমন জঘন্যতম হত্যাযজ্ঞে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অপরদিকে ভারতের বিতর্কিত ওয়াক্ফ বিল পাস ও মসজিদ-মাদ্রাসাসহ ইসলামী ঐতিহ্য ও নিদর্শনের ওপরে হিন্দুত্ববাদী কর্তৃত্ব প্রতিষ্ঠার গভীর চক্রান্তের অংশ। এমতাবস্থায় ফিলিস্তিন ও ভারতসহ দেশে দেশে মজলুমানের সঙ্কট উত্তরণে জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ বিশ্বসভাকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ এ বিষয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান, সেইসাথে মার্কিন, ইসরাইল ও ভারতীয় পণ্য বর্জন এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। নেতৃবৃন্দ অবিলম্বে ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল বাতিলেরও জোর দাবি জানান। জগন্নাথপুর উলামা ঐক্য পরিষদের সহ-সভাপতি হাফিজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে মাওলানা হাসমত উল্লাাহ খান, হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও মুফতি সৈয়দ শামীম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জগন্নাথপুর উলামা ঐক্য পরিষদের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দী, মাওলানা গিয়াস উদ্দিন, ভবের বাজার মাদ্রাসার মুহতামীম মাওলানা আজিজুল হক্ব, জগন্নাথপুর উলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালী, পাঠলী মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইউসুফ হাবিব, শ্যামারগাও মাদ্রাসার মুহতামীম মুফতি আকমল হুসাইন, হাড়গ্রাম মাদ্রাসার মুহতামীম মাওলানা নুরুজ্জামান, জগন্নাথপুর উলামা ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদ হাসান, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, বড়কাপন আধূয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মাওলানা আবুল খায়ের, হবিবপুর আশিঘর মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল মুমিন, মাওলানা ফজল আহমদ, মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফজলুর রহমান, সৈয়দপুর মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা আলী আহমদ, মাওলানা আমিনুল ইসলাম রাজু, মাওলানা আতিকুর রহমান কামালী, শ্রীধরপাশা মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

























