জগন্নাথপুরে প্রয়াত জাতীয় নেতা অাব্দুস সামাদ অাজাদের জন্মবার্ষিকী পালিত
- Update Time : ০৫:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ৯৭তম জন্মবার্ষিকী ১৫ জানুয়ারী মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে দলীয় কার্যালয়ে উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও উপজেলা অাওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজি অাব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা অাওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি জননেতা সিদ্দিক অাহমদ। আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়া, উপজেলা অাওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অা শ ম অাবু তাহিদ, জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্রধর বিরেন্দ্র, সহ-প্রচার সম্পাদক ফিরোজ অালী, কাউন্সিলর অাবাব মিয়া, উপজেল যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবির, সাধারন সম্পাদক মোতাহির অালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।





























