০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রেমিকার বিষপানে আত্মহত্যা
- Update Time : ০৭:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষপানে প্রেমিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানাগেছে, উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের জমির মিয়ার মেয়ে জেসমিন বেগম (২৩) সঙ্গে উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুস ওয়ারিছ (৪০) এর প্রেমের সম্পর্ক ছিল। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে জেসমিন বেগম বিষপান করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রশিদপুর এলাকায় তরুণীর মৃত্যু হয়। খবর পেয়ে বিকেলে থানার এসআই জিয়া উদ্দিনসহ একদল পুলিশ লাশ উদ্ধার করেন।























