জগন্নাথপুরে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার উপজেলা অফিসার্স ক্লাবে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
সভায় বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজলো পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব কুমার দাশ, উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, উপজেলা বিদ্যুৎ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী পাবেল আহমদ,আনসার ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা জিল্লুর রহমান, ফায়ার সার্ভিস অফিস প্রধান নব কিশোর সিংহ, জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় পুজা মন্ডপের সাধারণ সম্পাদক বিভাস দে, বাসুদেব বাড়ী আনন্দময়ী পুজা কমিটির সাধারণ সম্পাদক কাজল বণিক, দাস সম্প্রদায় পুজা কমিটির সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাস, লহড়ী পুজা কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র তালুকদার, শেওড়া পুজা কমিটির সাধারণ সম্পাদক অনুকুল সরকার, হরিনাকান্দি পুজা কমিটির সাধারণ সম্পাদক দ্বিপক দাস প্রমুখএ সভায় উপজেলার ৩২টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।






















