জগন্নাথপুরে প্রশাসনের বাংলা নববর্ষ পালন
- Update Time : ০৮:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালন করা হয়েছে। ১৪ এপ্রিল রোববার নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা সহ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। শোভাযাত্রায় সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, শিক্ষক জালাল উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ উসলাম মুন্না, সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এছাড়া বাংলা নববর্ষ বরণ উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি সহ বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়।





























