০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রশাসনের অভিযানে পশুর হাট বন্ধ
- Update Time : ১২:৪৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার নির্দেশিত কঠোর লকডাউন অমান্য করে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় প্রশাসনের যৌথ অভিযানে পশুর হাট পণ্ড করে দয়া হয়। জানাগেছে, করোনা ভাইরাস প্রতিরোধে এক সাপ্তাহ কঠোর লকডাউনের মধ্যে উপজেলার রসুলগঞ্জ বাজারে শুক্রবার সকাল থেকে পশুর হাট বসে। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ-এর নেতৃত্বে বিজিবি ও পুলিশ অভিযান চালিয়ে পশুর হাট বন্ধ করে দেয়া হয়েছে।




























