০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা সহ ৪ জনকে কারাদণ্ড

  • Update Time : ০৮:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়া খেলার দায়ে আওয়ামীলীগ নেতা সহ ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড প্রাপ্তরা হলেন জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত তছদ্দর আলীর ছেলে উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা মতিউর রহমান, একই গ্রামের মৃত সমুদ উল্লার ছেলে আবদুল আহাদ, রহমত উল্লার ছেলে জুয়েল মিয়া ও তদরিছ আলীর ছেলে আনোয়ার হোসেন দুদু।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১২ নভেম্বর মঙ্গলবার রাতে জুয়া খেলার দায়ে এ ৪ জনকে আটক করে থানা পুলিশ। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জনপ্রতি ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে থানা পুলিশে সোপর্দ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, জুয়া খেলার দায়ে দণ্ড প্রাপ্তদের ১৩ নভেম্বর বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা সহ ৪ জনকে কারাদণ্ড

Update Time : ০৮:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯