জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ডের মূল হোতা আটক
- Update Time : ০৬:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ডের মূল হোতা পলাতকে আটক করা হয়েছে। গত বুধবার বিকেলে বাসা থেকে ঔষধের জন্য ফামের্সীতে যান শাহনাজ পারভীন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। ওই ফামের্সীর মালিক জিতেশ গোপ ও তাঁর পরিবার পলাতক থাকায় বিভিন্ন স্থানে যোগাযোগ করে নিহত শাহনাজের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ১১টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে অভি ফামের্সীর তালা ভেঙ্গে দোকানের ভিতর থেকে চাদর দিয়ে মোড়ানো নিখোঁজ সৌদি প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীনের ৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী ৩ সন্তানের জননী শাহনাজ পারভীন জ্যােৎস্না (৩৫)। জানাগেছে, প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ডের মূল হোতা অভি ফামের্সীর মালিক জিতেশ চন্দ্র গোপকে (২৭) আজ শুক্রবার আটক করেছে সিআইডির একটি টিম ঢাকায়। আটক জিতেশ চন্দ্র গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেট এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছেন এবং জগন্নাথপুর পৌর পয়েন্টে অভি ফামের্সীর ব্যবসা পরিচালনা করতেন। প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ডে নিহত ৩ সন্তানের জননী শাহনাজ পারভীনের ভাই হেলাল মিয়া বৃহস্পতিবার রাতে অভি ফামের্সীর মালিক জিতেশ গোপকে প্রধান আসামি করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানাগেছে।




























