জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ
- Update Time : ০২:০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে টিফিনবক্স, কাব ড্রেস, ফুটবল খেলার জার্সি সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল রোববার উপজেলার স্বজনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। সাবেক ইউপি সদস্য এলাইছ মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, রাপ্রুচাই মারমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর হারুনুর রশীদ ও শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য। সভায় প্রবাসীদের পক্ষে জুবায়ের আহমদ, সেলি বেগম, রাবিব, হামিদ ও ইজাজুলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।





























