জগন্নাথপুরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে অাজিজুস সামাদ ডন সমর্থকদের অানন্দ মিছিল
- Update Time : ০৮:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রশিদ অাহমদ :: সুনামগঞ্জে ১১০৭ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল একনেকে অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী অাব্দুস সামাদ অাজাদের সুযোগ্য উত্তরসুরী সুনামগঞ্জ-৩ অাসনে অাওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী অাজিজুস সামাদ অাজাদ ডন এর সমর্থনে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেল ৪ টায় মিছিলটি জগন্নাথপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর মধ্যবাজার এসে এক পথসভায় মিলিত হন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশরত্ন শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে। সুনামগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন তারই ধারাবাহিকতা। এই উন্নয়ন কর্মকান্ড মানুষের কাছে পৌছে দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে।
বক্তারা আগামী দিনে ব্যাপক উন্নয়ন ও রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্টা করতে সুনামগঞ্জ-৩ আসনে আজিজুস সামাদ আজাদ ডনকে নৌকা দিতে শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
বক্তব্য রাখেন কলকলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান বকুল, পাঠলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌর অাওয়ামীলীগের সদস্য সচিব কাউন্সিলর আবাব মিয়া, কাউন্সিলর সোহেল আহমদ, কাউন্সিলর দিপক গোপ, শাহীন তালুকদার, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবীব, সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সহ- হাজি অাকমল হোসেন, সিদ্দিকুর রহমান, জিয়াউর রহমান, অামিনুল ইসলাম, কয়েস মিয়া, অাক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কবির মিয়া, শেখ ফজর অালী, জাহাঙ্গীর আলম, শাহানুল হক, শেখ শাহজাহান, সামছুল হক, যুবলীগ নেতা জামাল হোসেন, অানহার মিয়া, সেলিম মিয়া, আনোয়ার কোরেশী, আনা মিয়া, ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সীতু, মিটন দেব, শাহীন মিয়া সুমন, নাদিম শাহ, সৈয়দ সাফফান অাহমদ ইনান, সাইফুর রহমান সুহাগ, মো. সুজেল মিয়া, তামিম আহমদ, রায়হান তালুকদার তালহা, জগন্নাথপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ফারুক অালী, সেক্রেটারী হাবিবুর রহমান হাবিব, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তোফায়েল অামিন মুকুট, জগন্নাথপুর পৌর বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি শাহিনুর অালী প্রমুখ।



















