১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রতিমন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান
- Update Time : ১২:৫৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা ও সাবেক জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহ আবদুর রব এর পরিবারের পক্ষ থেকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহ আবদুর রব এর ছেলে শাহ কামাল হোসেন, শাহ জামাল হোসেন, শাহ আফজাল হোসেন, শাহ আকমল হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























