০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত, নারিসহ গ্রেফতার- ২

  • Update Time : ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় এক তরুণ গুরুতর আহত হয়েছ। গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। গুরুতর আহত কাওছার মিয়া (২০) জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের মোঃ দিলা মিয়ার ছেলে। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে একদল পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, পৌর এলাকার কেশবপুর গ্রামের রজব আলী ও দিলা মিয়ার মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দিলা মিয়ার সাথে রজব আলী ও মোস্তাফিজুর রহমানের কথা কাটাকাটি হয়। দিলা মিয়ার ছেলে কাওছার মিয়া বাজার থেকে বাড়িত যাওয়ার পথে কাওছার মিয়ার উপর অতক্ষিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এসময কাওছার মিয়ার পেটে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করা হলে সে গুরুতর আহত হয়।

সুত্রে জানায়, কেশবপুর গ্রামের রজব আলীর ছেলে ইতালি প্রবাসি রুমেন মিয়া(২৫) এর সাথে একই গ্রামের দিলা মিয়ার মেয়ে হাবিবা বেগম(২৩) এর সম্প্রতি বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার দুপুরে হাবিবা বেগমের বাবা দিলা মিয়ার সাথে হাবিবা বেগমের শ্বশুর রজব আলী ও দেবর মোস্তাফিজুর রহমানের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জের ধরে মোস্তাফিজুর রহমান কাওছার মিয়ার পেটে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে কাওছার মিয়া গুরুতর আহত হয়। এ ঘটনায় ৬জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অভিযানে গ্রেফতারকৃত দুইজন হলেন, হাবিবা বেগমের শ্বশুর রজব আলী (৫০), ননদ তাজমিনা বেগমকে (২০)। গ্রেফতারকৃত আসামিদেরকে রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত, নারিসহ গ্রেফতার- ২

Update Time : ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩