০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় মাদ্রাসার ছাত্র গুরুতর আহত

  • Update Time : ১১:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুপক্ষের পূর্ব বিরোধের জের ধরে মাদ্রাসার ছাত্রের উপর হামলার খবর পাওয়া গেছে। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজল মিয়া ও আছকির আলী আকমলের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে পূর্ব বিরোধের জের ধরে হামলা- মামলা ও উভয় পক্ষের আসামী গ্রেফতার চলছে। আছকির আলী আকমলের পক্ষের লোকজন জেল থেকে জামিনে মুক্ত হয়ে প্রতিপক্ষের লোকজনের উপর রাস্তায় হামলা চালিয়ে মাদ্রাসার এক ছাত্রকে গুরুতর আহত করেছে।

জানাগেছে, রমাপতিপুর গ্রামের ছুবা মিয়ার ছেলে কুবাজপুর আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র ইজাজুল ইসলাম (১৪)কে আজ বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ২টার দিকে রমাপতিপুর গ্রামের পুরাতন বড় জামে মসজিদের সমানে আছকির আলী আকমলের পক্ষের পীর আছলম আহমদ, লকুস মিয়া, সুরজন মিয়া ও জাহির আহমদ হামলা করে পালিয়ে যায়। এসময় মাদ্রাসার ছাত্রের বাইসাইকেল ও বাড়ির বিভিন্ন খরছপাতি হামলাকারিরা নিয়েও যায়। স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্তায় গুরুতর আহত মাদ্রাসার ছাত্র ইজাজুল ইসলামকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আছকির আলী আকমলের পক্ষের লোকজনের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন আহত মাদ্রাসার ছাত্রের মাথায় গুরুতর আঘাত ও শরীরের বিভিন্ন অংশ আঘাত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় মাদ্রাসার ছাত্র গুরুতর আহত

Update Time : ১১:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১