০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ২ ব্যবসায়ী আহত

  • Update Time : ০২:২২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ২ ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে।
সূত্র জানায়, স্থানীয় আলীপুর গ্রামের বাসিন্দা ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী জেইসান রায় ও একই গ্রামের সুমন রায়ের লোকজনের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। উক্ত বিরোধ স্থানীয় ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়ার হস্তক্ষেপে নিস্পত্তি হওয়ার কথা ছিল। তবে এর আগেই ১২ মার্চ মঙ্গলবার প্রতিপক্ষের সুমন রায়, মিহির রায়, মিশন রায় ও দিপু রায়ের লোকজনের হামলায় ব্যবসায়ী জেইসান রায় (২৫) ও আরেক ব্যবসায়ী এনি রায় (২৪) আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ সময় আহত জেইসান রায় ও এনি রায় অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদেরকে মারপিট করে আমাদের সাথে থাকা নগদ ৫ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া বলেন, আমি তাদের জায়গা সংক্রান্ত বিরোধ নিস্পত্তির চেষ্টা করে ছিলাম। তবে এর আগেই সংঘর্ষের ঘটনা দুঃখজনক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ২ ব্যবসায়ী আহত

Update Time : ০২:২২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯