০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

  • Update Time : ০১:২১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৩ আহতসহ লুটপাটের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামে।

জানাগেছে, জগদিশ গ্রামের আবদুল মুতলিব ও আবদুল জব্বার কেনুর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজনের হামলায় আবদুল মতলিব পক্ষের আবদুল মতলিব (৬৫), আলীনুর (২৮) ও রোসনা বেগম (২৫) সহ কমপক্ষে ৩ জন আহত হন এবং নগদ টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটে বলে আহত পরিবারের লোকজন জানান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোজাফ্ফর আলী লিটন জানান, এর আগেও আরেকবার আবদুল জব্বার কেনু পক্ষের লোকজন আবদুল মতলিব পক্ষের লোকজনের উপর হামলা করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

Update Time : ০১:২১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭