০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রতারণার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

  • Update Time : ০৯:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতারণার মাধ্যমে বিকাশে হাতিয়ে নেওয়া টাকা তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে থানা পুলিশ। জানাগেছে, গত ২০ সেপ্টেম্বর জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী জলি আক্তার ঝুমুর কাছ থেকে প্রতারণার মাধ্যমে উপবৃত্তির টাকা দেয়ার কথা বলে একটি প্রতারক চক্র বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়। ওই শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে থানায় একটি সাধারণ ডাইরি করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই শহিদুল ইসলাম অভিযোগের প্রেক্ষিতে তথ্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঝালকাঠি থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রতারককে আটক করে প্রতারণার মাধ্যমে বিকাশে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করেন। আজ সোমবার (৩ অক্টোবর) জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান উদ্ধারকৃত টাকাগুলি কলেজ ছাত্রী জলি আক্তার ঝুমুর কাছে বুঝিয়ে দেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রতারণার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

Update Time : ০৯:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২