০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রতারক চক্রের ৩ সদস্য আটক, ১২টি মোবাইল, চেকবই ও নগদ টাকা উদ্ধার
- Update Time : ০৯:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে বিকাশের মাধ্যমে মানুষের সাথে প্রতারণায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটক প্রতারক চক্রের কাছ থেকে একটি টেলিফোন, ১২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও নগদ এক লাখ ৬৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২৬ মে) র্যাব-৯ এর অভিযানে আটক বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্যরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ময়নুল হক, মৃত তাহিরুল উল্লার ছেলে হানিফ মিয়া, ও তার স্ত্রী পারভিন বেগম।




























