০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পৌর নির্বাচন আজ : লড়াই হবে নৌকা ও চামচ’র

  • Update Time : ০৬:১৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে ইভিএম পদ্ধতিতে প্রথম বারের মতো পৌরসভার নির্বাচন আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫, নারী কাউন্সিলর পদে ৯ ও পুরুষ কাউন্সিলর পদে ৩৯ জনসহ মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। মেয়র পদে ৫ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া (নৌকা), স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক জনন্দিত পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার (চামচ), ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোঃ হারুনুজ্জামান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজাদ আলী শফিক (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী বিষ্ণু চন্দ্র রায় (জগ)।

জগন্নাথপুর পৌরসভার ৫ বারের সফল ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার ছেলে ইকড়ছই গ্রামের বাসিন্দা বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া (নৌকা) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী, হবিবপুর গ্রামের বাসিন্দা সাবেক জনন্দিত পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তারের (চামচ) প্রতিকের মধ্যে দ্বি-মুখি লড়াই হবে বলে জানিয়েছেন পৌর একালাকার বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ। সব মিলিয়ে হেভিওয়েট প্রার্থী হিসেবে, পারিবারিক, ব্যক্তি ইমেজ, গোষ্ঠীর প্রভাব, দলীয় পরিচয়, আঞ্চলিকতার প্রভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন তারা।

জগন্নাথপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২টি ভোট কেন্দ্রের ৭৫টি বুথে ইভিএম পদ্ধতিতে প্রথম বারের মতো আজ নির্বাচন। পৌরসভার সচেতন ভোটারদের মাঝে একটু ভিন্ন আমেজ দেখা গেলেও কিছু ভোটার রয়েছেন শঙ্কায়। উল্লেখ্য জগন্নাথপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬শ ৪২ জন। পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ ৯২জন ও নারী ভোটার ১৪ হাজার ২শ ৫০জন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পৌর নির্বাচন আজ : লড়াই হবে নৌকা ও চামচ’র

Update Time : ০৬:১৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারি ২০২১