০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পৌর এলাকার লুদরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু
- Update Time : ১২:৫২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে রিয়াদ মিয়া নামের ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের আশা মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামে।
স্থানীয়রা জানান, শিশু রিয়াদ মিয়া লুদরপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। ২০ জুলাই শনিবার স্থানীয় স্কুলের পাশে বিদ্যুতের খুটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হতভাগ্য শিশু রিয়াদ মিয়ার ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। যদিও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে থাকা জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বিদ্যুৎ স্পৃষ্টে হতভাগ্য শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।





























