জগন্নাথপুরে পেঁয়াজের কেজি ২০০ : সাধারণ ক্রেতারা দিশেহারা
- Update Time : ০৭:০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পেঁয়াজের কেজি ১৮০ থেকে ২০০ টাকা দামে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এ দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। এতে সাধারণ ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছেন। পেঁয়াজের ঝাঁজে অস্থির বাজার। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দিন দিন বেড়েই চলেছে পেঁয়াজের দাম।
খবর নিয়ে জানাগেছে, উপজেলার বিভিন্ন বাজারে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে পেঁয়াজের কেজি। গ্রামের দোকানগুলোতে একদাম ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ভুক্তভোগী সাধারণ ক্রেতারা এত দামে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছি।
ব্যবসায়ীরা চোখ বন্ধ করে পেঁয়াজের দাম ১৮০ থেকে ২০০ টাকা কেজি বলছেন। এক টাকাও কম নেই। পেঁয়াজ কিনতে গিয়ে বাকবিতণ্ডা করেও কোনো লাভ হচ্ছে না সাধারণ ক্রেতাদের।
ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজের সংকট হওয়ার কারনে ও বিদেশী পেঁয়াজের আমদানি কম হওয়ার কারনে বাজারে পেঁয়াজের দাম ভাড়ছে। ভারতীয় পেঁয়াজ বাজারে না আসায় দাম বেড়েই চলেছে।
ব্যবসায়ীরা অারো জানান, ভারতীয় পেঁয়াজ বাজারে না অাসলে পেঁয়াজের দাম অার ভাড়বে।
খবর নিয়ে জানাগেছে, বাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার কারনে প্রশাসনের পক্ষথেকে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছে। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করার জন্য প্রশাসনের নজরদারিতে রয়েছে উপজেলার বিভিন্ন বাজার।





























