০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পৃথক অভিযানে গ্রেফতার-৩

  • Update Time : ০৯:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

জগন্নাথপুর থানা পুলিশ সুত্রে জানাগেছে, একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক, সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের মোঃ আব্দুল কাইয়ুমের ছেলে হেফাজত নেতা মাওঃ মোঃ আখতার হোসাইন (৩২)কে গ্রেফতার করা হয়েছে।

এদিকে জগন্নাথপুর থানার এসআই আশরাফুল আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার এলাকা থেকে মৃত ইউনুছ আলীর ছেলে আদালতের ওয়ারেন্টভূত্ত পলাতক আসামী শেখ মোঃ আব্বাছ আলীকে গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের ওয়াসিদ আলীর ছেলে ফারুক মিয়া ফারুক (৪৫)কে ৬ বোতল মদসহ জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শনিবার (২৯ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পৃথক অভিযানে গ্রেফতার-৩

Update Time : ০৯:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১