০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবকের উপর হামলায় মামলা দায়ের

  • Update Time : ১১:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি (পূর্বগ্রাম)র মৃত তৈয়বুর রহমানের ছেলে হাফিজুর রহমান বাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। গত ৬ নভেম্বর শুক্রবার তার ভাই হাবিবুর রহমান (সেবলু) বাদী হয়ে স্থানীয় শ্রীরামসী গ্রামের মৃত মতছির আলীর ছেলে সুহেল হোসেন (৪০), মোঃ রুবেল হোসেন (৩৭), ফারুক মিয়ার ছেলে উপজেলা ছাত্রদল নেতা পারভেজ আহমদ (২৭), মৃত মতছির আলীর ছেলে মোঃ সেলিম হোসেন (৪১), মোঃ জুবেল মিয়া (২৪), ও কালা মিয়া (৩২)কে আসামী করে তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত হাফিজুর রহমান বাবলু চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আসামীগণ অত্যান্ত উগ্র, দাঙ্গাবাজ, সন্ত্রাসী, পরধনলোভী, ও খুনি চরিত্রের লোক। পূর্বের বিরোধকে কেন্দ্র করে প্রাণে হত্যা ও ক্ষতিগ্রস্থ করার সুযোগ এবং সময়ের সন্ধানে গত ২ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে হাফিজুর বাবলু স্থানীয় হাওর থেকে গরু বাড়িতে আনার জন্য হাওরে গেলে পুর্ব পরিকল্পিতভাবে আসামী মোঃ সুহেল হোসেন, মোঃ রুবেল হোসেন, পারভেজ আহমদ ও মোঃ সেলিম হোসেনের নেতৃত্বে ৭/৮জন চারদিক থেকে ঘেরাও করে দেশীয় অস্ত্রসস্ত্র সহ রামদা দিয়ে কুপিয়ে হাফিজুর রহমান রহমানকে গুরুতর আহত করে।

এদিকে বাদি পক্ষ জানান, মামলা তুলে নিতে বাদিকে আসামীরা বিভিন্নভাবে ভয়ভীতি পদর্শন করছে এবং প্রাণে হত্যার হুমকি দিচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবকের উপর হামলায় মামলা দায়ের

Update Time : ১১:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০