জগন্নাথপুরে পুলিশ অফিসার মির্জা শাফায়েতকে সংবর্ধনা
- Update Time : ১০:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশ অফিসার এসআই মির্জা শাফায়েতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। থানার এসআই মির্জা শাফায়েত এর বদলী জনিত বিদায় অনুষ্ঠান রোববার (১৫ মে) রাতে থানার সকল অফিসার ফোর্সদের পক্ষথেকে অফিসার ইনচার্জ (ওসির) কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) সুশংকর পাল, সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, এসআই জিয়া উদ্দিন, এসআই আব্দুস ছত্তার, এসআই দীপংকর সরকার, এসআই শামিম আল মামুন, এসআই শহিদুল ইসলাম, এসআই শফিকুল ইসলাম, এসআই অলক দেব, এসআই ওবায়দুল্লাহ, এএসআই মুহিবুল ইসলাম, এএসআই তালেব আলী, এএসআই ভোলানাথ সাহ, এএসআই ফখর উদ্দিন, এএসআই শফিকুল ইসলাম, এএসআই সত্য নাইড়ু, এএসআই সোহেল সহ পুলিশ অফিসার ও পুলিশ কর্মকর্তারা বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। এসময় বদলী জনিত বিদায়ী অনুষ্ঠানে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ অফিসার মির্জা শাফায়েত। জানা যায়, এসআই মির্জা শাফায়েত একজন সৎ, সাহসী, পরিশ্রমি, মানবিক পুলিশ অফিসার হিসেবে তিনি উপজেলার সর্ব মহলে পরিচিত অর্জন করেন। সহকর্মীরা জানান, মির্জা শাফায়েত এর মতো অফিসার পুলিশের জন্য সুনাম বয়ে আনতে পারে উল্লেখ করে নতুন কর্মস্থলে তিনি যেনো আরো ভালভাবে দায়িত্ব পালন করতে পারে সেই কামনা করেন। বিদায়ী অনুষ্ঠানে থানার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও প্রীতি উপহার সামগ্রী তুলে দেন অফিসার ইনচার্জ ওসি সহ পুলিশ কর্মকর্তারা। থানার এসাই মির্জা শাফায়েত জানান, আমি দীর্ঘদিন জগন্নাথপুর উপজেলায় ছিলাম, দেশের যেকোন জায়গায় গেলেও আমার হৃদয়ে এ উপজেলাবাসীর কথা মনে থাকবে। যতদিন বেঁচে থাকব দেশ- জাতি, মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাব আমি সবার দোয়া চাই।


























