জগন্নাথপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- Update Time : ০২:৩৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকেলে পৌর শহরের হাসপাতাল পয়েন্ট এলাকার একটি কমিউনিটি সেন্টারে মাদক, জুয়া, জঙ্গী, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ সহ-সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের পরিচালনায় ও ডাঃ আশরাফ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক, ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা মাহবুবুল হক শেরিন, ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা ছদরুল ইসলাম, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে থানার ওসি (তদন্ত) সুশাংক পাল, কাউন্সিলর আলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি মকবুল হোসেন ভূইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























