জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩
- Update Time : ০৬:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":44633,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাইলগাও ইউনিয়নের অলইতলী গ্রামের চুনু মিয়ার ছেলে সিআর-৫১৩/২৩ (সদর) এর পলাতক আসামী মোঃ বিলাল আহমদকে গ্রেফতার করা হয়েছে। এদিকে থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রোববার (২৫ মে) রাত আড়াইটার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গ্রামের মোঃ আবুল কামালের ছেলে (কুশিয়ারা নদীর পুলের নিচে- নতুন বস্তি) এলাকার মোঃ মোঃ রাসেল মিয়া (২০), মৌলভীবাজার সদর উপজেলার মৃত জসিম উদ্দিন জসিমের ছেলে (মুক্তিনগর- মাছের আড়তের পাশে) এলাকার মোঃ রাজন মিয়া (২২)। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ রোববার (২৫ মে) পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



























