০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ২
- Update Time : ০৩:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে পৃথক অভিযানে আসামি দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের ছইল মিয়ার মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২০০৩) এর ১০/৩০ এর এজাহারনামীয় আসামী মোস্তাকিন আহমদকে (২০) গ্রেফতার করা হয়েছে। থানার এস আই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের ফজর আলীর ছেলে পুলিশ আইনের ৩৪ ধারায় আসামি আফজাল হোসেনকে (৩৭) করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


























