১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ৬
- Update Time : ০৬:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক- ওয়ারেন্টের ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে রুমেল মিয়া (৩৮), রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাশুক মিয়ার ছেলে শাহেদ আহমদ (২৫), শোয়েব আহমদ (৩৫), জায়েদ মিয়া (২৩), সিরিয়া বেগম (৫৫), কুবাজ (শিবগঞ্জ) গ্রামের দয়াল রবি দাশের ছেলে ফুলন রবি দাশ (৪০)। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বুধবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





























