০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে ১৫টি চোরাই গরু উদ্ধার, জেল হাজতে ৪ গরু চোর
- Update Time : ০৭:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া ১৫টি চোরাই গরু উদ্ধার করেছে। এসময় একটি পিক-আপসহ ৪ গরু চোরকে আটক করা হয়।
উপজেলার বিভিন্ন স্থানে শনিবার (৩০ জানুয়ারি) পুলিশ অভিযান চালিয়ে আটক গরু চোরদের তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোট ১৫টি চোরাই গরু উদ্ধার করা হয়। গরুসহ গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলখালাপাড় গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে সানোয়ার হোসেন সানু (৩৩), কলকলিয়া ইউনিয়নের আলখালাপাড় গ্রামের নজির আলীর ছেলে ছালিক মিয়া ওরফে বাচ্চু (২৪), পৌর এলাকার ভবানীপুর গ্রামের মৃত গয়াছ আলীর ছেলের আনাই মিয়া (২৬), ইকড়ছই গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুস শহিদ(২০)। গ্রেফতারকৃতদেরকে আজ রোববার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























