০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২
- Update Time : ০৫:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
জগন্নাথপুর থানার এএসআই মনির হোসাইনের নেতৃত্বে এদকল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের আরব আলীর ছেলে হাসেন মিয়া হাছান (২৮) ও উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত নরুল ইসলাম খানের ছেলে আজমল হোসেন (২৭)কে বুধবার রাত ৯টার দিকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























