০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২
- Update Time : ০৮:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড প্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর নির্দেশে পুলিশের অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক মো: সাদেকুর রহমান নেতৃত্বে একদল পুলিশের অভিযানে ৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনিক দেবের সহায়তায় উপজেলর কলকলি ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো: জাবেদ মিয়াকে পার্শবর্তী সাদিপুর গ্রামে অভিজান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ৭ নভেম্বর বিকেলে জগন্নাথপুর থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক মো: সাদেকুর রহমান নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশের অভিযানে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের বাসিন্দা ওয়ারেন্টভুক্ত আসামী মো: আ: আউয়ালকে ভবের বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।



















