০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৫:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই লূৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাটলী ইউনিয়নের কচুরকান্দি এলাকা থেকে মাদক ব্যবসায়ী অাবু বক্কর (৩৮)কে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী অাবু বক্কর ছাতক থানার বসন্তপুর (কচুরকান্দি) গ্রামের অাঃ হাসিমের ছেলে।
জগন্নাথপুর থানার এসআই লূৎফুর জগন্নাথপুর পত্রিকাকে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অাবু বক্করের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে, অাসামীকে সুনামগঞ্জ বিজ্ঞ অাদালতে প্রেরন করা হয়েছে।






















