০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ২
- Update Time : ১২:১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৪১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে নিয়মিত মামলার এজাহার নামীয় দুই আসামী গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার একদল পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মারামারির মামলার এজাহার নামীয় আসামী নাজমুল মিয়া (২৪), জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর গ্রামের মৃত নিকুঞ্জ তালুকদারের ছেলে মাদক মামলার আসামী লিখিল তালুকদার (৪৫)কে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





























