০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ২
- Update Time : ০৭:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই মোঃ আল-আমিনের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এএসআই এখলাছুর রহমান, এএসআই কামাল উদ্দিন, এএসআই রাহাত খানের সহযোগিতায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের মৃত বারিক উল্লাহর ছেলে সিআর- ৩২/২৬ (জগঃ) এর পলাতক আসামী মোঃ জুয়েল মিয়া (৪৭), উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী- দশঘর গ্রামের মৃত সোনাহর আলীর ছেলে পলাতক আসামি মোঃ আঃ বারিককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদেরকে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।




























