০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুকুরে গোসল করা নিয়ে সংঘর্ষে নারী সহ আহত ৩
- Update Time : ০৬:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুকুর ঘাটে গোসল করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের নারী সহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে। স্থানীয়রা জানান, ১০ মে শুক্রবার দুপুরে পুকুর ঘাটে গোসল করা নিয়ে বালিকান্দি গ্রামের হামিম মিয়া ও জাবেদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের হামিম মিয়া (১৮), তার পিতা জহির উদ্দিন (৬০) ও তার মা আছিয়া বেগম (৪০) সহ কমপক্ষে ৩ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।





























