জগন্নাথপুরে পানিবন্দীদের মাঝে বাউল শিল্পী জহির পাগলার ত্রান বিতরণ
- Update Time : ১০:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নথপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে দেশ-বিদেশের সুপরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কৃতি সন্তান, বিশিষ্ট বাউল শিল্পী জহির পাগলার পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন ও কলকলিয়া ইউনিয়নে বন্যায় পানিবন্দী ২ শতাধিক মানুষের মাঝে সোমবার (৪ জুলাই) জগন্নাথপুর পৌর এলাকার সমাজসেবক জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় চাল, ডাল, তৈল, আলু, লবনসহ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। সমাজকর্মী মোস্তাফিজুর রহমান তালুকদার মুহিতের পরিচালনায় অনুষ্ঠিত ত্রান বিতরণী অনুষ্ঠানে

পানিবন্দী মানুষের উদ্দেশ্যে বিশিষ্ট বাউল শিল্পী জহির পাগলা বলেন, জগন্নাথপুরে ভয়াবহ বন্যায় হাওরপাড়ের মানুষ বাড়িঘর ছেড়ে ক্ষতিগ্রস্ত হয়ে আজ দুঃখ কষ্টে দিন কাটছে। আপনাদের এ কষ্ট দেখে সত্যিই আমি নিজেই আজ ব্যথিত। তিনি বলেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো ভালো কিছু করার। আবারো আপনাদের মধ্যে আরো ত্রান সামগ্রী নিয়ে আসার চেষ্টা করিব। ধৈর্যের সাথে এই দূর্যোগ কাটিয়ে উঠার আহবান জানান তিনি। এসময় রুহুল আমিন, ইমরান ঢালী, শাহ আলম, আরজু মিয়া, আউয়াল মিয়া, মিজান মিয়া, কামাল মিয়া, হৃদয় হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।


























