১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পানিবন্দি মানুষের মধ্যে সরকারিভাবে চাল বিতরণ
- Update Time : ০১:৪৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় কবলিত পানিবন্দি দুর্গত মানুষের মধ্যে সরকারিভাবে চাল বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই শুক্রবার উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৩০০টি পরিবারের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। এ সময় উপস্থিত ছিলেন আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল চন্দ্র দাস, ইউপি সচিব তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য ফজলু মিয়া, নোমান আহমদ, গোলাম মোস্তফা আলাল, নারী ইউপি সদস্য আফিয়া খানম ও সেলিনা বেগম প্রমূখ।





























