১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পানিতে দুর্গন্ধ, মাছে মরক

  • Update Time : ১০:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রতিটি ছোট বড় নদী ও হাওরের পানিতে দুর্গন্ধ দেখা দিয়েছে। পানির এমন দুর্গন্ধ চার দিকে ছড়িয়ে পড়েছে। পানির দুর্গন্ধের কারণে নাক চেপে চলাচল করছেন সাধারণ মানুষ। দুর্গন্ধের কারণে পানিতে ডুব দিয়ে গোসল করা ও জেলেরা নদীর পানিতে নেমে মাছ আহরণ করতে পারছে না। এছাড়া পানির দুর্গন্ধে মাছে মরক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ১৬ এপ্রিল রোববার ভোররাত থেকে নদী ও হাওরে ছোট-বড় সব জাতের মাছ মরে ভেসে উঠেছে। দিন ব্যাপী পানিতে সাঁতার কেটে ও নৌকা দিয়ে পানিতে ভেসে যাওয়া বড়-বড় মরা মাছ ধরেছেন স্থানীয়রা। হঠাৎ করে মাছে এমন মরক দেখে হতবাক হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

এ ব্যাপারে স্থানীয় কৃষক ও সচেতন মহলের লোকজন জানান, অকাল বন্যায় জগন্নাথপুর উপজেলার সকল হাওরের কাচা থোড় ধান পানির নিচে তলিয়ে যায়। বর্তমানে এসব কাচা ধান পঁচে গিয়ে পানিতে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ছড়িয়ে পড়েছে নানা ধরণের ক্ষতিকারক ভাইরাস। যে কারণে পানি দুষিত হয়ে মাছে মরক দেখা দিয়েছে। এছাড়া চার দিকে ছড়িয়ে পড়া পানির দুর্গন্ধ মানুষসহ সব ধরণের পশু-পাখির ক্ষতির কারণ হতে পারে।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন মজুমদার বলেন, এক ধরণের অক্সিজেনের অভাবে পানিতে বিষক্রিয়ার সৃষ্টি হয়ে পানি দুষিত হয়ে মাছে মরক দেখা দিতে পারে। তবে বারবার চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আববারর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুদ্দিন জানান, পানি দুষিত হয়ে মাছে মরক দেখা দিলে অবশ্যই মানব দেহের ক্ষতি হতে পারে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পানিতে দুর্গন্ধ, মাছে মরক

Update Time : ১০:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭