০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পাইপগানসহ ২ যুবক গ্রেফতার

  • Update Time : ১২:৪৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থেকে দেশীয় পাইপগান ও মোটর সাইকেলসহ দুই অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাত সোয়া ৯টার দিকে থানার বিশ্বনাথ-জগন্নাথপুর রোডস্থ বাউর কাপন বান্দের মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ছাতকের চাঁনপুর গ্রামের আব্দুশ শহিদের পুত্র রুমেল আহম্মেদ (১৯) ও একই থানার আনু জানি জালু গ্রামের জামাল উদ্দিনের পুত্র ছয়ফুল মিয়া ওরফে লায়েক (২৪)। র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানিয়েছেন, অস্ত্রসহ গ্রেফতারকৃতদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। গ্রেফতারকৃত যুবকরা দেশীয় তৈরি পাইপগান ও মোটর সাইকেল ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে নেতৃত্বসহ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে বলে জানা গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পাইপগানসহ ২ যুবক গ্রেফতার

Update Time : ১২:৪৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮