০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামীসহ গ্রেফতার- ৩
- Update Time : ১১:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ তিন আসামী গ্রেফতার করেছে। থানার এসআই আব্দুস ছত্তার, এএসআই ফখরুদ্দীন, এএসআই তালেব আলী, এএসআই সত্য নাইডু, এএসআই সোহেল সহ একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হেলাল আহমদ। এদিকে কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে মোঃ লালান মিয়া ও জালালপুর গ্রামের মৃত শামসুল মিয়ার ছেলে মোঃ রফু মিয়া। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





























