০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার- ২
- Update Time : ০৯:৪৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার এসআই জিয়া উদ্দিন ও এএসআই সোহেলসহ একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজার এলাকার মৃত আদিরা দেবের ছেলে পলাতক আসামী রাকু দেব, আশারকান্দি ইউনিয়নের তাজপুর গ্রামের রাতুল সুত্রধরের ছেলে অখিল সুত্রধর। আসামীদেরকে আজ সোমবার ( ১০ জানুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





























