০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার- ২
- Update Time : ১০:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার এসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিন, এসআই দ্বীপংকর, এএসআই শফিকুল ইসলামের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ বিশেষ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামী জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ সুমন মিয়া, জগন্নাথপুর গ্রামের মৃত তকলিছ আলীর ছেলে রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই আব্দুস ছাত্তার জানান, গরু চুরির মামলার ওয়ারেন্টের পলাতক আসামী সুমন মিয়া ও মাদক মামলার পলাতক আসামী রিপন মিয়াকে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





























