০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নুরুল আলম (২৬)।
জানাগেছে, জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিন ও এসআই নজরুল ইসলামের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টের পলাতক আসামী নুরুল আলমকে গত রাত একটার দিকে আসামীর বাড়িথেকে গ্রেফতার করা হয়েছে।




























