০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামি গ্রেফতার
- Update Time : ০৪:৩০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এএসআই মো: মোশাহিদ মিয়া, এএসআই শাহ জামালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৪ এপ্রিল উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও (উত্তরপাড়া) গ্রামের মৃত কদরিছ মিয়ার ছেলে জিআর ১৫০/১৮ (জগঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ফিরোজ মিয়াকে গ্রেফতার করা করা হয়েছে। গ্রেফতারকৃত পলাতক অাগামি মোঃ ফিরোজ মিয়াকে সুনামগঞ্জ বিজ্ঞ অাদালতে প্রেরণ করা হয়েছে





























