জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রোগ মুক্তি কামনায় আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৫:১৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিযা :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের রোগ মুক্তি কামনায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল রোববার (১৮ অক্টোবর) জগন্নাথপুর আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, আ.লীগ নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফিরোজ আলী, দপ্তর সম্পাদক মাসুম আহমদ, আওয়ামী লীগ নেতা আংগুর মিয়া, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব খান, আ.লীগ নেতা সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুয়েল, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আবু আইয়ূব আনছারী।





























