১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পবিত্র লাইলাতুল কদরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত
- Update Time : ০৭:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। উপজেলার মসজিদে মসজিদে, বাসা-বাড়িতে রাত জেগে ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসল্লিরা এ রাতটি পালন করেছেন। রোববার (২৭ রমজানের) রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে মসজিদে মসজিদে। রাত জেগে এশার নামাজ, তারাবি শেষে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, কবর জেয়ারত, দান-সদকা ও এবাদত বন্দেগিতে মশগুল থাকেন মুসল্লিরা। লাইলাতুল কদরের রাতে মসজিদে মসজিদে দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে আখেরি বিশেষ মোনাজাত- করা হয়।




























