০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পণ্য প্রদর্শনী মেলায় লটারীর মাধ্যমে আয়োজকরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

  • Update Time : ১১:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

অাব্দুল ওয়াহিদ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পণ্য প্রদর্শনী মেলায় দৈনিক সুগন্ধা র‌্যাফেল ড্র নামে লটারীর টিকেট বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজকরা। শাপলা মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে গত ২৫ফেব্রæয়ারী জগন্নাথপুর পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধনের পরদিন থেকে লটারীর টিকেট বিক্রয় করছে জগন্নাথপুর উপজেলা ১টি পৌর সভা ও ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায়। নাম প্রকাশ না করা শর্তে অনেক অভিভাবক জানান, পণ্য প্রদর্শনী মেলায় লটারীর মাধ্যমে লোভনীয় পুরস্কারের আশায় ছোট ছেলে মেয়েরা প্রতিদিনই টিকেট কিনতে বায়না করছে। তাদের এ বায়না মেটাতে আমরা গরীব অভিভাবকরা হিমশিম খাচ্ছি। প্রতিদিন টিকেট বিক্রয়ের মাধ্যমে আয়োজকরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। বুধবার (২৭ ফেব্রæয়ারী) প্রায় ২০লক্ষ টাকার লটারীর টিকেট বিক্রয় করা হলেও ঐদিন লটারীর ড্র না দিয়ে পুরস্কার থেকে বঞ্চিত করছেন লটারীর ক্রিকেট ক্রেতাদের। লটারীর বিষয়ে মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শামীম আহমদের সাথে আলাপকালে তিনি জানান, পণ্য প্রদর্শনী মেলায় র‌্যাফেল ড্র নামে লটারীর কোন রকম সরকারি অনুমোদন নেই। ২৭ ফেব্রæয়ারী বৃষ্টির কারনে টিকেট কম বিক্রি হওয়ায় ড্র দেয়া স্থগিত রয়েছে। ২৭ ফেব্রæয়ারী টিকেট ক্রেতা রানীগঞ্জ ইউনিয়নের রুকন মিয়া, কলকলিয়া ইউনিয়নের ছইল মিয়া, পৌর শহরের আসাদ মিয়া জানান, মটর সাইকেল পুরস্কার পাওয়ায় আশায় টিকেট ক্রয় করলেও আয়োজকরা লটারীর ড্র না দিয়ে আমাদের সাথে প্রতারনা করছে। লটারীর বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, লটারীর কোন অনুমোদন নেই। খবর নিয়ে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পণ্য প্রদর্শনী মেলায় লটারীর মাধ্যমে আয়োজকরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

Update Time : ১১:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯