জগন্নাথপুরে নয়াবন্দর বাজারে বিজয় দিবস উদযাপন
- Update Time : ০৯:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে বুধবার (১৬ ডিসেম্বার) রাতে বৃহত্তর নয়াবন্দর এলাকাবাসীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি-গবেষক সাবেক জনন্দিত ইউপি চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল। আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা শাহ আবু ঈমানীর সভাপতিত্বে ও সাবেক জনন্দিত ইউপি সদস্য সৈয়দ এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষারুরাগী হাজি সোহেল আহমদ খান টুনু, সমাজসেবক গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, আজিজুর রাজা চৌধুরী, আনা মিয়া, ফারুক কবিরী, বীর মুক্তিযোদ্ধা দৌলত খাঁন, ছদরুল ইসলাম, নয়াবন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মনোহর আলীসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে কবি-গবেষক দীনুল ইসলাম বাবুলের প্রকাশিত কাব্য গ্রন্থ “চিরদিন স্বদেশ” থেকে কবিতা আবৃত্তি করেন সৈয়দ এনামুল হক, সৈয়দ মনোহর আলী, আজিজুর রাজা চৌধুরী প্রমূখ।





























