জগন্নাথপুরে নৌকার প্রার্থী বিজয়ী
- Update Time : ০৬:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ইভিএমে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল ইসলাম (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন। ৫জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে ৮৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি নুরুল ইসলাম (নৌকা) প্রতীকে ২২ হাজার ২শ ১২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তালহা আলম (কাপ পিরিচ) প্রতীকে ১১ হাজার ২শ ৩ ভোট পেয়েছেন, জমিয়ত উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুম কামালী সিতু (খেজুর গাছ) প্রতীকে ৬ হাজার ১শ ৪৪ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হারুন রাশীদ (আনারস) প্রতীকে ৪ হাজার ৭শ ৭৫ ভোট, জাতীয় পার্টির আতাউর রহমান (লাঙ্গল) প্রতীকে ১ হাজার ২শ ৮৬ ভোট পেয়েছেন।
























